বাংলা ভাষায় ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস’ ওয়েবসাইট

২১ ফেব্রুয়ারি, ২০২০ ২২:০৮  
আন্তর্জাতিক ভাষা দিবসে বাংলা ভাষায় ওয়েবসাইট প্রকাশ করলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মূল ওয়েবসাইটের ডোমেইন নামের পাশে স্ল্যাশ বিএন যুক্ত করে ওয়েবসাইটের সকল বিষয়বস্তু বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। এর আগে ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র দূতাবাসের বাংলা ভাষার ওয়েবসাইটটি উদ্বোধন করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) জোয়ান ওয়াগনার। ঢাকাস্থ চালু করলেন। বাংলাদেশের বাইরে থাকায় অনুষ্ঠানে অংশ নিতে না পারা রাষ্ট্রদূত মিলার নতুন ওয়েবসাইট সম্পর্কে একটি বার্তা পাঠান। এসময় জানানো হয়, বাংলা ও ইংরেজি উভয় ওয়েবসাইটই নিয়মিত আপডেট করা হবে যাতে দুই ভাষার মানুষের জন্যই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি, ব্যবসা-বাণিজ্যের সুযোগ, যুক্তরাষ্ট্রভ্রমণের ভিসা এবং শিক্ষাগত ও পেশাগত এক্সচেঞ্জ কর্মসূচিসহ অনেক বিষয়ে তথ্য পাওয়া নিশ্চিত হয়।